কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান শিমুর নামে অপপ্রচারের বিরুদ্ধে দুই গ্রামের মানুষ ফুঁসে উঠেছে | আপন নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান শিমুর নামে অপপ্রচারের বিরুদ্ধে দুই গ্রামের মানুষ ফুঁসে উঠেছে

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান শিমুর নামে অপপ্রচারের বিরুদ্ধে দুই গ্রামের মানুষ ফুঁসে উঠেছে

আপন নিউজ রিপোর্ট।।

কলাপাড়া উপজেলার টিয়াাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দুই গ্রামের মানুষ জেগে উঠেছে। মঙ্গলবার বিকেলে পূর্ব রজপাড়া ফোরলাইনের সড়কের দুই পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে পূর্ব রজপাড়া ও অঞ্জুপাড়া গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টিয়াখালী ইউপির ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন মৃধা, স্থানীয় কৃষক তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী নিজাম চৌকিদার, শ্রমিক রশিদ খান, শহীদ মৃধা ও আওয়ামী লীগ নেতা ছত্তার গাজী। স্থানীয় কৃষক তোফাজ্জল হোসেন বক্তব্যে বলেন, টিয়াখালী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু তিনি আমাদের সুখ দু:খে পাশে থাকেন, এবং এ গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন নিজের প্রচেষ্টায়। অথচ এ মহান মানুষটির নামে মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি মহল, তিনি নাকি বিদ্যুতের নামে মোটা অংকের টাকা নিয়েছে। যাদের নাম উল্লেখ করেছে তারা আজ রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখেন কার কাছ থেকে টাকা নিয়েছে? যারা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের শাস্তি দাবি করছি।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন মৃধা বক্তব্যে বলেন, কয়েকদিন ধরে বিভিন্ন মহলে চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চেয়ারম্যান বিদ্যুতের নামে মোটা অংকের টাকা উঠানোর অভিযোগে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে যার মধ্যে আমার এলাকার অনেক লোকের নাম উল্লেখ করা হয়, অথচ চেয়ারম্যান বিরুদ্ধে আমার এলাকার কোন লোক অভিযোগ করেনি। যারা আমার এ লোকদের নামে নাম দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের শাস্তি দাবি করেন তিনি। শ্রমিক রশিদ খান বক্তব্যে বলেন, আমি এলাকার শ্রমিকের কাজ করে আসছি, চেয়ারম্যান মশিউর রহমান শিমু আমাদের সুখ দুঃখে পাশে আছে এবং থাকবে অথচ তাকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি অশুভ মহল অপপ্রচার চালাচ্ছে।
চেয়ারম্যান বিভিন্ন সময় আর্থিকভাবে বিভিন্ন সহযোগিতা করে থাকেন অথচ সে আমাদের কাছ থেকে বিদ্যুতের নামে টাকা নেবেন এটি হাস্যকর। অপপ্রচারকারীদের আমরা ইউনিয়নবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।
এ ব্যাপারে সৈয়দ মশিউর শিমু বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নৌকা নিয়ে এ ইউনিয়নে নৌকা মার্কায় নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছি।
আমার এ উন্নয়নকাজ অনেকের ভাল লাগে না। তারা বিভিন্ন মহলে আমার বিরুদ্ধে নালিশ করে যাচ্ছে। কিন্তু ওই নালিশে আমাকে কিছুই করতে পারবে না। কারণ আমার সাথে রয়েছে টিয়াখালী ইউনিয়নবাসী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!