গলাচিপায় মাছের সাথে শত্রুতা! | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় মাছের সাথে শত্রুতা!

গলাচিপায় মাছের সাথে শত্রুতা!

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় পূর্বশত্রুতার জেরে পুকুরে গ্যাস বড়ি প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে লামনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ৩০ শতাংশ জমির পুকুরে গ্যাস বড়ি প্রয়োগে বিভিন্ন প্রজাতির কয়েক মন মাছ মরে পচে যায়। জানা গেছে, উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে লামনা গ্রামের মোছলেম হাওলাদার দীর্ঘদিন থেকে নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছে। প্রতি দিনের মত সকালে পুকুরে মাছের খাবার নিয়ে গেলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখে সবাইকে খবর দেয়। মোছলেম হাওলাদার জানান, আমার পুকুরে কে বা কারা গ্যাসের বড়ি দিয়ে মাছ মেরেছে তা আমি জানি না। কিন্তু আমি এখন পথে বসে গেলাম। মাছের পিছনে আমার সব টাকা এবং ঋণের টাকা ব্যায় হয়েছে। আমি এখন কী করব ভেবে পাচ্ছি না। মৃত্যু ছাড়া আর কোন পথ দেখি না। তাছাড়া আমার একটি প্রতিবন্ধি মেয়ে রয়েছে। আমি এর বিচার ও ক্ষতিপূরণ চাই। এ বিষয় নিয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে। বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু জাফর খান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে যাব। পুকুরের মারা যাওয়া মাছ নিয়ে মো. বশির হাওলাদার গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!