কলাপাড়া-ঢাকা নৌরুটে দোতলা লঞ্চ চলাচল হওয়ায় পরিচালকদের ফুলেল শুভেচ্ছা | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়া-ঢাকা নৌরুটে দোতলা লঞ্চ চলাচল হওয়ায় পরিচালকদের ফুলেল শুভেচ্ছা

কলাপাড়া-ঢাকা নৌরুটে দোতলা লঞ্চ চলাচল হওয়ায় পরিচালকদের ফুলেল শুভেচ্ছা

আপন নিউজ রিপোর্ট।।

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে কলাপাড়া-ঢাকা নৌরুটে দোতলা লঞ্চ চালু হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে বিকেল সাড়ে পাঁচটায কলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে এ্যাডভেন্চার-১১। কলাপাড়া-ঢাকা নৌরুটে লঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। কলাপাড়া থেকে প্রতিদিন দুপুর সাড়ে ১২ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দোতলা লঞ্চ। তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর বালিয়াতলী কলাপাড়া-কুয়াকাটা পর্যটক এলাকায় প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করবে। এই রুটে এ্যাডভেন্চার-১১, সুন্দরবন-৬ ও ইয়াদ এ তিনটি লঞ্চ চলাচল করবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে এ্যাডভেন্চার-১১ কলাপাড়া ঘাটে এসে পৌঁছালে উৎসবমুখর পরিবেশে এ উপজেলাবাসী লঞ্চ পরিচালক জাতীয় শ্রমিক লীগ কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুর জামাল খালাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাফুজুল হক তানভীর কে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
লঞ্চ পরিচালক, যাত্রীসাধারণ, শ্রমিক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এমপি মহিব্বুর রহমান মহিব কে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!