পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদের নির্বাচনের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারী | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদের নির্বাচনের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারী

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদের নির্বাচনের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারী

আপন নিউজ রিপোর্ট।।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা ভিত্তিক পরিচালক পদে নির্বাচনে মনোনয়ন দাখিলকারী তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও অনিয়মের প্রতিবাদ করে আদালতে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত নির্বাচন পরিচালক পদের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০/২০২১ অর্থ বছরে পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা ভিত্তিক ৪ নং এলাকার পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ২০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই নির্বাচনে ৪ নং এলাকার ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। পল্লী বিদ্যুৎ নির্বাচন পরিচালনা কমিটি অনিয়মতান্ত্রিকভাবে তিন জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। কোন সুনিদির্ষ্ট কারণ ছাড়াই রহস্যজনকভাবে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।
কলাপাড়া থেকে ৪ নং এলাকা পরিচালক পদে তারেক আনাম সুমন, দিদারুল আলম বাবুল, গাউস মাতুব্বর ও ইউসুফ আলী। পল্লী বিদ্যুৎ নির্বাচন পরিচালনা কমিটি অনিয়ম তান্ত্রিকভাবে ভাবে ৩ জনের মনোনয়ন বাতিল করার প্রতিবাদে ওই তিনজন যথাক্রমে তারেক আনাম সুমন, দিদারুল আলম বাবুল ও গাউস মাতুব্বর পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলার নং-১০৯/২০২০।
করোনা মহামারীর কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় গত ১৪ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত নির্বাচন পরিচালক পদের উপরে অস্থাযী নিষেধাজ্ঞা জারী করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!