শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল। পটুয়াখালীর গলাচিপায় আদালতের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর ফেরিঘাট এলাকায় কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সান্তনু কুমার মÐলের উপস্থিতিতে জব্দকৃত ৪৫২ কেজি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় গলাচিপা থানার এসআই মো. মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৯ আগস্ট উলানিয়া বন্দরের ব্যবসায়ী সাধন দেবনাথের দোকান থেকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে গলাচিপা থানা হেফাজতে রাখে। ওই সময় ব্যবসায়ী সাধনকে র‌্যাব গ্রেফতার করে এবং বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করে। এ বিষয়ে র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে বলে অফিস সূত্রে জানা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!