শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে বিদেশ ফেরত স্বামী’র আত্মহত্যা; স্ত্রী আটক

ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে বিদেশ ফেরত স্বামী’র আত্মহত্যা; স্ত্রী আটক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
স্ত্রীর ওপর অভিমান করে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেছে  বিদেশ ফেরত রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক। নিহত রফিকুল ইসলাম যশোরের শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, গত বুধবার সন্ধ্যায় ফেইসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন রফিকুল।
তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রফিকুল ইসলাম নামের ওই যুবক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। ১৩দিন আগে তিনি দেশে ফিরে আসেন। মালয়েশিয়ায় থাকাকালীন উপার্জিত সব টাকা তিনি তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। রফিকুল দেশে আসার পর তার স্ত্রী পাঠানো টাকা আত্মসাৎ করে রফিকুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এতে দেশে ফিরে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং  আত্মহত্যার পথ বেছে নেন।

আত্মহত্যার আগে রফিকুল ফেইসবুক লাইভে ঘটনাটি বলে যান এবং ১০০ টাকার একটি ননজুডিশিয়াল স্টাম্পে তার স্ত্রীর সহযোগীদের নাম লিখে গেছেন বলেও জানান তিনি।

তিনি আরো  বলেন,লাশ ও সব আলামত আমরা সংগ্রহ করেছি। নিহতের স্ত্রী মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!