কলাপাড়ায় প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাস’র স্মরন সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
কলাপাড়ায় প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাস’র স্মরন সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাস’র স্মরন সভা অনুষ্ঠিত

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়া প্রেসক্লাবের সদস্য, প্রবীন সাংবাদিক মো: রফিক বিশ্বাস’র প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রেসক্লাবের
উদ্দোগে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসক্লাবের অস্থায়ী ভবনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: শরিফুল হক শাহিন’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু, সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারন সম্পাদক মোহসীন পারভেজ, নেছারউদ্দিন আহমেদ টিপু, যুগ্ম সাধারন সম্পাদক জীবন কুমার মন্ডল, সাংবাদিক অমল মূখার্জী, মো: হাফিজ, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ।

স্মরন সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের গৌরবময় কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারন সহ কলাপাড়া ও কুয়াকাটার উন্নয়নে তার অসামান্য অবদানের বিষয়ে আলোকপাত করেন।

এর আগে স্মরন সভার শুরুতে প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাস’র বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!