গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার-১ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার-১

গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার-১

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় অপহৃত এক কিশোরীকে উদ্ধারসহ এর সংঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। র‌্যাব জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে বরিশাল জেলার পূর্ব পাংশা বাবুগঞ্জ এলাকায় অভিয়ান পরিচালনা করে মূল অপহরণকারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের নির্মল করের ছেলে অনিক কর (২৮)কে আটক করা হয়। র‌্যাব আরও জানায়, মাদারীপুর জেলার সদর উপজেলার চতুরপাড়া গ্রামের নিখিল বিশ্বাস (৬৫) এর নিজ বাসা হইতে পলাশী রানী দে (১৭)কে ছদ্ম নাম উদ্ধার করা হয়। রবিবার সকালে উদ্ধারকৃত কিশোরীকে ও আটককৃতকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গলাচিপা উপজেলার অন্তর্গত গত ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় কিশোরীকে বাসার সামনে হইতে তাহার ইচ্ছার বিরুদ্ধে আপহরণ করে নিয়ে যায়। অপহৃত কিশোরীর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে তার পিতা পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি নিখোঁজ জিডি করেন (পটুয়াখালী জেলার গলাচিপা থানার জিডি নং-৮৪০ তাং- ২০/০৯/২০২০ইং)।

এব্যাপারে কিশোরীর পিতা বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!