আমতলীতে ৪’শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে ৪’শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলীতে ৪’শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার একটি স্ব-মিলের পাশ থেকে ৪’শ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার হোসেন (৫০) নামের এক ইয়াবা বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের মোঃ আদম আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিক্রিরত অবস্থায় আনোয়ার হোসেনকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার একটি স্ব-মিলের পাশ থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৪’শ পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওইখানে থাকা ৩-৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় এসআই মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আনোয়ার হোসেন, তার সহযোগী মোঃ মোকলেস (৩৫) ও রনি গাজীর (৩৪) নামে মামলা দায়ের করেন। আনোয়ারের বিরুদ্ধে আমতলী থানায় আরো দুটি মামলা রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আনোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!