শার্শায় ৫৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার পাচারকারী আটক-১ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
শার্শায় ৫৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার পাচারকারী আটক-১

শার্শায় ৫৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার পাচারকারী আটক-১

  1. মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসা এলাকা থেকে শুক্রবার (৯অক্টোবর) সকালে ৫৯৩ বোতল ফেন্সিডিল সহ আল-আমিন (২২) নামে এক মাদক পাচারকারীকে  আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক আল-আমিন শার্শার আন্দলপোতা গ্রামের মাঝারুল ইসলামের ছেলে।এসময় তার দুই সহযোগী ইব্রাহিম ও রমজান বিজিবি’র উপস্থিতি টের পেয়ে  পালিয়ে যায়।  পলাতক দুই সহযোগী  হলো, শার্শার পারইগুপি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) ও দুর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান মিয়া (২৭)।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে শার্শার নিশ্চিন্তপুর এলাকার দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেন্সিডিল সহ আল-আমিনকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

তিনি আরো জানান, আটক আল-আমিন সহ পলাতকদের নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!