তালতলীতে স্কুল ছাত্রী হলেন এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলীতে স্কুল ছাত্রী হলেন এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান

তালতলীতে স্কুল ছাত্রী হলেন এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান

আমতলী প্রতিনিধিঃ
বরগুনায় কন্যাশিশু দিবস উপলক্ষে ১০ম শ্রেণির স্কুল ছাত্রী এক ঘন্টা জন্য তালতলী উপজেলা চেয়ারম্যান হলেন। বুধবার উপজেলা পরিষদের ”পায়রা” হলে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবীর জোমাদ্দার ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া জাহান আনিকার কাছে এক ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। এই এক ঘন্টার জন্য তার অধীনস্থ হয় উপজেলা পরিষদের কর্মকতা কর্মচারীরা। পরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।
সাদিয়া জাহান আনিকা প্রতীকী দায়িত্ব নিয়েই তালতলী উপজেলাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন। পরে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধ সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও তালতলীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক,শুভসন্ধ্যা সমদ্র সৈকতের সী বিচে শিশুদের একটি ইকোপার্ক স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি নিজের স্বপ্নের কথাও বলেন এই এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান।
শিশুর সাথে শিশুর তরে’ বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য এই বে-সরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেন সিবিডিপি। পরে এক গোলটেবিল বৈঠকে নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা।
এক ঘন্টার উপজেলা চেয়ারম্যানের সকল প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, নানাভাবে ব নার শিকার হচ্ছেন নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!