গলাচিপায় লাঠিয়ালদের হামলায় আহত-২৫ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
গলাচিপায় লাঠিয়ালদের হামলায় আহত-২৫

গলাচিপায় লাঠিয়ালদের হামলায় আহত-২৫

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় ধান কাটা নিয়ে লাঠিয়ালদের হামলায় সংর্ঘষে দু’পক্ষের ২৫জন আহত। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে ধান কাটাতে যায় ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের আলমগীর ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিয়াল। এসময় গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের কৃষক কাশেম মৃধা বাধাঁ দিলে লাঠিয়ালদের হামলায় কাশেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সোলেমান মৃধা (২৮) সহ ২৫ জন আহত হয়। চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি জানান, প্রতি বছরই ধানের মৌসুমে ভোলার লাঠিয়ালরা আমাদের এলাকার কৃষকদের উৎপাদিত ফসল লুট করে নিয়ে যায়। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!