গলাচিপায় ভারি বর্ষণ; জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পরেছে সাধারণ মানুষ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
গলাচিপায় ভারি বর্ষণ; জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পরেছে সাধারণ মানুষ

গলাচিপায় ভারি বর্ষণ; জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পরেছে সাধারণ মানুষ

সঞ্জিব দাস, গলাচিপাঃ
গলাচিপায় দুই দিনের ভারি বর্ষণে ডুবে আছে নিচু এলাকা। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পরেছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে শ্রমজীবী মানুষ। অতিরিক্ত বৃষ্টিতে কাজ বন্ধ রাখতে হয়েছে। তাছাড়া পৌর শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বৃষ্টিতে জনজীবন আটকে গেছে। শহর কিংবা গ্রাম সব একই চিত্র। পানিতে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে হাজার হাজার পরিবারের। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ না থাকার দূর্ভোগ এক হয়ে চরম ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। আমন ক্ষেত পানির নিচে ডুবে আছে। মানুষ কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চার নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!