কলাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন কাউন্সিলর প্রার্থী মিলি | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন কাউন্সিলর প্রার্থী মিলি

কলাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন কাউন্সিলর প্রার্থী মিলি

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহনে মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জানুয়ারী প্রার্থীদের মনোনয় পত্র দাখিলের শেষ সময় নির্ধারণ হলেও বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। বৃহম্পতিবার বিকালে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে কলাপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য সাবেক মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর উপজেলা মহিলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য নিগার সুলতানা মিলি মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের বিশ্বাস টুটুল, নাজেম পন্ডীত, গৌতম মন্ডল, নাজমুন নাহার রিমা, লাভলী গাজী, ফারদিন ইসলাম রুপ, বিশ্বাস রাফসান জানি রক্তিম প্রমূখসহ ৬নং ওয়ার্ড ভোটারেরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!