কলাপাড়ার মসজিদে মসজিদে স্বতন্ত্র মেয়র প্রার্থী’র বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ার মসজিদে মসজিদে স্বতন্ত্র মেয়র প্রার্থী’র বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত

কলাপাড়ার মসজিদে মসজিদে স্বতন্ত্র মেয়র প্রার্থী’র বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র মনোনয়ন পত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষনা করায় পৌরশহরের সকল জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২জানুয়ারী) জুম্মাবাদ পৌরশহরের ৩৯টি জামে মসজিদে জুম্মা নামাজ শেষে একযোগে এ বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ পূর্ব ধর্মীয় বয়ান শেষে প্রতিটি মসজিদের ইমাম গন দিদার উদ্দিন আহমেদ মাসুম’র দোয়া দরখাস্তের চিঠি মুসুল্লীদের পড়ে শোনান। এতে প্রতিটি মসজিদে জুম্মার নামাজ পড়তে আশা শত শত মুসুল্লী স্বতস্ফুর্ত ভাবে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুমের আবেদনে সাড়া দিয়ে বিশেষ এ মিলাদ ও দোয়া মোনাজাতে অংশ নেয়।
এর আগে ১৯ জানুয়ারী কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, পটুয়াখালীতে বাছাই সম্পন্ন হয়। জেলা রিটার্নিং অফিসার মো: জিয়া উদ্দীন খলিফা স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, ’আমি একজন মানুষ হিসেবে মহান সৃষ্টি কর্তার উপর পূর্ন আস্থা ও বিশ্বাস রাখি। নির্বাচন কমিশন আমার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করায় আমি শুকুর আলহামদুলিল্লাহ প্রকাশ করছি। আমি মেয়র পদে নির্বাচন করতে সকল ধর্মাবলম্বী মানুষের কাছে দোয়া ও সমর্থন চাই। যাতে মহান সৃষ্টিকর্তা আমাকে কলাপাড়া পৌরবাসীর সেবা করার সুযোগ করে দেন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!