আমতলীতে নন্দিনী কর্নারের উদ্বোধন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে নন্দিনী কর্নারের উদ্বোধন

আমতলীতে নন্দিনী কর্নারের উদ্বোধন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার একে মডেল সরকারী হাই স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা প্রশাসক ও ইউনিসেফের যৌথ উদোগে নন্দিনী হাইজিন কর্নারের ‍উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কর্নারের  উদ্বোধন করেছেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ।

আমতলী উপজেলা নিবাহী অফিসার মোসাঃ মনিরা পারভীনের সভাপতিত্বে নন্দিনী হাইজিন কর্নারের সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি আবুল বাশার, উপজেলা ভাইস  চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা তামান্না আফরোজ মনি। বক্তব‌্য রাখেন চিকিৎসক ফারজানা আক্তার দিনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম,মোঃ আখতারুজ্জামান বাদল খান ও ইউনিসেফ প্রতিনিধি মোঃ ফোরকান প্রমুখ। প্রধান অতিথি জেলা প্র্শাসক মোঃ মোস্তাইন বিল্লাহ তার বক্তব্যে বলেন মাসিককালীন সময়ে মেয়েরা শারীরিক ভাবে খুবই ঝুঁকির মধ‌্যে থাকে। এ বিষয়ে আমাদের দেশের মেয়েদের তেমন শিক্ষা নেই। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। শিক্ষার পাশাপাশি এটাও একটি স্বাস্থ্য  বড় শিক্ষা। স্বাস্থ‌্য ভালো তো সব ভালো। পরিস্কার পরিচ্ছন্ন থেকে নিয়মিত স্বাস্থ‌্য সচেতন হতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!