বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয় | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়

বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়

এইচ এম জামিল আহমদঃ

পটুয়াখালী ও বরগুনা জেলার আঞ্চলিক আইম্মায়ে হিযবুল্লাহ সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

বাদ এশা বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইপুরস্থ খানকাহ শরীফের নিচে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী, বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল মুনীর হামিম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন- ইমামগণ সমাজের আয়না স্বরূপ। তাদের অনুসরণ করে ওই সমাজের মানুষের পরিবর্তন ঘটবে এটা আমার বিশ্বাস। ইমামমগণ তাদের আমল, আখলাক, আদব ও চলাফেরায় সমাজের আদর্শনীয় হয়ে থাকবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!