একটি ফ্রিজের কারনে তালতলী হাসপাতালে করোনা টিকা ক্যাম্প স্থাপন হচ্ছে না | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
একটি ফ্রিজের কারনে তালতলী হাসপাতালে করোনা টিকা ক্যাম্প স্থাপন হচ্ছে না

একটি ফ্রিজের কারনে তালতলী হাসপাতালে করোনা টিকা ক্যাম্প স্থাপন হচ্ছে না

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
একটি উন্নত মানের ফ্রিজের কারনে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা ক্যাম্প স্থাপন হচ্ছে না। এতে দুর্ভোগে পরেছে উপজেলার অর্ধ লক্ষাধীক মানুষ। দ্রুত করোনা ভ্যাকসিন  টিকা রাখার ফ্রিজ দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, বরগুনার তালতলী উপজেলায় অন্তত দের লক্ষ মানুষের বসবাস। ২০০৩ সালে উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে সরকার। কিন্তু এখনো ওই হাসাপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। গত ৭ ফ্রেব্রুয়ারী প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা দেয় শুরু করে সরকার। দীর্ঘ ৩০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে তালতলীর মানুষের এসে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে হচ্ছে। ওই টিকা দেয়া থেকে বি ত হচ্ছে ওই উপজেলার মানুষ। খোজ নিয়ে জানাগেছে, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা রাখার উন্নত মানের ফ্রিজ, জরুরী বিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও  অক্সিজেন সিলিন্ডার নেই। এগুলো না থাকার কারনে তালতলীতে প্রাণঘাতী করোনা ভ্যাকসিনের টিকা ক্যাম্প স্থাপন হচ্ছে না। হাসপাতাল সুত্রে জানাগেছে, একটি উন্নত মানের ফ্রিজ না থাকায় তালতলী হাসপাতালে করোনা টিকা ক্যাম্প স্থাপন করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তালতলীর অর্ধ-লক্ষ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রæত একটি উন্নত মানের ফ্রিজের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
তালতলী উপজেলার বেহালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল বলেন, ৩০ কিলোমিটার বেহাল সড়ক পথে আমতলীতে গিয়ে টিকা দিতে হচ্ছে। এটা অত্যান্ত কষ্টদায়ক। তালতলীতে করোনা ক্যাম্প স্থাপন হওয়া খুবই প্রয়োজন। দ্রæত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন ক্যাম্প স্থাপনের দাবী জানাই।
তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল করিব জোমাদ্দার বলেন, উপজেলার দের লক্ষ মানুষ ৩০ কিলোমিটার খানাখন্দে ভরপুর সড়কে জীবনের ঝুঁকি নিয়ে আমতলী হাসপাতালে গিয়ে করোনা টিকা নিতে হচ্ছে। এটা অত্যান্ত লজ্জস্কর। তিনি আরো বলেন, বরগুনা সিভিল সার্জনের সাথে তালতলীতে টিকা ক্যাম্প স্থাপনের জন্য কয়েকদফা যোগাযোগ করেছি কিন্তু তিনি এখানে ক্যাম্প স্থাপন করতে উদাসীন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অযুহাত দেখাচ্ছে। দ্রæত তালতলী হাসপাতালে টিকা ক্যাম্প  স্থাপন করে মানুষের দুর্ভোগ লাঘবে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হবে। কিন্তু হাসপাতালে করোনা ভ্যাকসিন রাখার উন্নত মানের ফ্রিজ নেই এবং জরুরী বিভাগে অক্সিজের সিলিন্ডার না থাকায় ক্যাম্প স্থাপন করতে সমস্যা হচ্ছে।
বরগুনা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, তালতলীতে করোনা ভ্যাকসিন টিকা ক্যাম্প স্থাপনে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছুই করা যাবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!