ভেটেরিনারী সার্জনের বদলি আদেশ প্রত্যাহার দাবীতে আমতলীতে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভেটেরিনারী সার্জনের বদলি আদেশ প্রত্যাহার দাবীতে আমতলীতে মানববন্ধন

ভেটেরিনারী সার্জনের বদলি আদেশ প্রত্যাহার দাবীতে আমতলীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ আতিকুর রহমানের বদলী আদেশ প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছে দুই শতাধিক উপকারভোগী খামারী। বুধবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করে।
জানাগেছে, আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ আতিকুর রহমান ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আমতলীতে যোগদান করেন। গত দুই বছর ছয় মাসে তিনি আমতলী উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের আমুল পরিবর্তন আনেন। উপজেলার পাঁচ শতাধিক খামারীর ভাগ্য উন্নয়নে তার অগ্রনী ভুমিকা ছিল। কিন্তু গত ৭ মার্চ অনিবার্য কারন বসত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় কর্তৃপক্ষ তাকে দশমিনা উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরে বদলি করেন। এ বদলির আদেশের খবর শুনে ফুসে উঠে আমতলী উপজেলার খামারীরা। বুধবার দুপুরে এ বদলির আদেশ প্রত্যাহার দাবীতে দুই শতাধিক উপকারভোগী খামারী আমতলী উপজেলার পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছে। আমতলী ডেইরী অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক চাঁন মিয়া মল্লিকের  সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কালাম,খামারী সাইদুর রহমান, সাকিল গাজী, আব্দুস ছালাম মৃধা, মোঃ লোকমান মুন্সি ও  খোকন গাজী প্রমুখ।
বরগুনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম বলেন, তার বদলির আদেশ মন্ত্রনালয়ে কর্তৃপক্ষ দিয়েছেন। আদেশ প্রত্যাহার করলে তারা করতে পারবেন। তবে আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা কবরো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!