আমতলীতে অবহিতকরন সভা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে অবহিতকরন সভা

আমতলীতে অবহিতকরন সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা পর্যায়ে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহতিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা প্রশাসন ও বে-সরকারী সংস্থা আরডিএফ’র সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির, বে-সরকারী সংস্থা আরডিএফ’র যুগ্ম পরিচালক মোঃ এনামুল হক, আরডিএফ কর্মকর্তা এইচএম খোকন, স্বপন দাশ, মোঃ মনিরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ  রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ। সভায় ঝড়ে পরা শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনার জন্য সকল ধরনের পদক্ষেপের সুপারিশ করেন বক্তারা। এ সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!