শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে নৌ-এ্যাম্বুলেন্স উদ্বোধন

রাঙ্গাবালীতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে নৌ-এ্যাম্বুলেন্স উদ্বোধন

মাহামুদ হাসান, রাঙ্গাবালীঃ

যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। তিনদিকে নদী ও একদিকে সাগর দ্বারা বেষ্টিত এ জনপদে দুই লক্ষ মানুষের বসবাস। কিন্তু স্বাস্থ্যসেবার জন্য নেই কোন সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল। তাই নৌপথ পাড়ি দিয়ে অন্যত্র গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয়। বিচ্ছিন্নতার কারণে এতেও রয়েছে নানা বিপত্তি। তবে সেই বিপত্তি কাটিয়ে আলোর দিশারি হয়ে এ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ-এ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে।
জেলার ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এ উপজেলার মানুষের দুর্ভোগের পরিত্রান করতে সোমবার থেকে এমবি ‘পায়রা বোট এ্যাম্বুলেন্স’ নামে নৌ-এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়নে অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় ১০জন মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ২৬ ফুট দৈর্ঘ্য, ১১৫ হর্স পাওয়ার সম্বলিত এ নৌ-এ্যাম্বুলেন্স ২০-৩০ মিনিটের মধ্যে রোগী পাশ্ববর্তী উপজেলা কিংবা জেলা হাসপাতালে পৌঁছাতে সক্ষম হবে। এতে থাকছে অক্সিজেন ও জরুরী ঔষধের ব্যবস্থাসহ সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবার অন্যান্য সুযোগ সুবিধা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে এ নৌ-এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইডিএলসির এমডি ও সিইও আরিফ খান, জেলা সিভিল সার্জন ডা: মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুস সালাম আরিফ ও কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি ও জহিরুল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!