কলাপাড়া হাসপাতালে মহিলা চিকিৎসকের মাধ্যমে সিজার অপারেশন শুরু | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
কলাপাড়া হাসপাতালে মহিলা চিকিৎসকের মাধ্যমে সিজার অপারেশন শুরু

কলাপাড়া হাসপাতালে মহিলা চিকিৎসকের মাধ্যমে সিজার অপারেশন শুরু

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া হাসপাতালে গাইনি নারী ডাক্তারের মাধ্যমে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ জুানুয়ারি) বেলা ১০ টায় একজন গাইনি নারী চিকিৎসকের মাধ্যমে এক প্রসুতি নারীর সিজার অপারেশন করা হয়েছে। সফল ভাবে সিজার সম্পন্ন হওয়ায় নবজাতক শিশু ও মা দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছে।
কলাপাড়া হাসপাতালে যোগ দেওয়া নতুন ১১জন ডাক্তারের মধ্যে গাইনি ডা: সাইমুন সুলতানা শান্তা এর তত্ত্বাবধানে অপারেশনটি পরিচালিত হয়।
এতে এ্যানেস্থসিয়া দিয়েছেন ডা: মো. শাহিন হাওলাদার (তাহসান) ও সহকারী হিসাবে ছিলেন ডা: মোঃ মাহমুদুর রহমান।
নারী চিকিৎসকের মাধ্যমে সিজার কার্যক্রম শুরু হওয়ায় স্বাস্থ্য প্রশাসক সহ সকল ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কলাপাড়াবাসী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, হাসপাতালের বন্ধ থাকা অপারেশন থিয়েটারটি চালু করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এবং আরো ভালো লাগছে যে নারী চিকিৎসকের মাধ্যমে সিজার কার্যক্রম শুরু করতে পেরে। এতে অনেক গরীব রোগী প্রসুতি সেবা পাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!