তালতলীতে নববধু নিখোজ; তিন দিনের উদ্ধার হয়নি | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
তালতলীতে নববধু নিখোজ; তিন দিনের উদ্ধার হয়নি

তালতলীতে নববধু নিখোজ; তিন দিনের উদ্ধার হয়নি

আমতলী প্রতিনিধিঃ
নববধু চম্পা বেগমকে স্বামী বাবুল হাওয়াদার রবিবার রাতে বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ী থেকে নিয়ে গেছে।
এরপর থেকে নববধু চম্পা বেগম নিখোজ রয়েছে। স্বামী বাবুল হাওলাদার গা-ঢাকা দিয়েছেন।
ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কলারং গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার তালতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, এ বছর  পয়েলা জানুয়ারী তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়ার কন্যা চম্পাকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সাথে বিয়ে হয়। আগামী বুধবার নববধুকে তুলে নেয়ার কথা ছিল। গত রবিবার রাতে বাবুল হাওলাদার শ্বশুর বাড়ীতে এসে নববধুকে বন্ধুর বাড়ী বেড়াতে নেয়ার কথা বলে নিয়ে যায়। ওই বাড়ী থেকে নিয়ে যাওয়ার পর থেকে নববধু নিখোজ রয়েছে। স্বামী বাবুল ও পলাতক রয়েছে। মুঠোফোনে বাবুল সাথে তার পরিবারের যোগাযোগ থাকলেও নববধু কোথায় আছেন তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে গত তিন দিনেও নববধুর সন্ধান পায়নি। চম্পার বাবা চান মিয়া সিকদার অভিযোগ করেন জামাতা বাবুল হাওলাদার তার মেয়েকে বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে গুম করে রেখেছেন। এ ঘটনার চম্পার  বাবা চান মিয়া সিকদার মঙ্গলবার তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।
এ বিষয়ে জামাতা বাবুল হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, মেয়ের বাবা থানায় এসে জামাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে গেছেন।
 দ্রুত মেয়েটিকে উদ্ধার চেষ্টা চালানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!