শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় দিনের বেলা পুকুরের মাছ বসতঘরে সশস্ত্র হামলা লুটপাট

কলাপাড়ায় দিনের বেলা পুকুরের মাছ বসতঘরে সশস্ত্র হামলা লুটপাট

বিশেষ প্রতিবেদকঃ 
মাছ ধরার জন্য পুকুর সেচ দিল মোশারেফ হোসেন মুন্সী অথচ মাছ ধরে নিল সোহাগ মুন্সি, ফরিদ মুন্সী, মামুন মুন্সী, হামজাল মুন্সীসহ প্রতিপক্ষরা। প্রকাশ্য দিনের বেলা প্রায় দেড় লাখ টাকার মাছ লুটে নেয়ার ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ঘটনা। মোশারেফ হোসেন জানান, তিনি তার বাড়ির সামনের পুকুরের মাছ ধরার জন্য সেচ দিচ্ছিলেন। পানি কমে যাওয়ার এক পর্যায়ে আসামিরা রড, লাঠি, জাল, বস্তা নিয়ে পুকুর থেকে রুই, কাতলা, কোরালসহ অন্তত এক লাখ ৪০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়।
শুধুু তাই নয় মাছ নেয়ার সময় বাধা দেয়া এবং থানায় খবর দেয়ার কারণে সন্ধ্যায় বসতঘরে ঢুকে সশস্ত্র ওই চক্র লুটপাট চালায়। নিয়ে নেয় টাকা পয়সা মালামাল। এসময় সন্ত্রাসী ওই চক্রের হামলা মারধরে আহত হয়েছেন আফরোজা বেগম ও বেলি বেগম। বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যার এ ঘটনায় শুক্রবার কলাপাড়া থানায় একটি মামলা করেছেন মোশারফ মোল্লা। মোশারেফ মুন্সির গোটা পরিবার আছেন এখন আতঙ্কের মধ্যে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!