কলাপাড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা

কলাপাড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা

সালমা কবিরঃ কলাপাড়া উপজেলার হাজীপুর বাজার থেকে সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সংযোগ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পশ্চিম হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা দেয়া হয়।




ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনাে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিবুবর রহমান মহিব।
নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নাসির মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ নিজামী।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কালাম সরদার, কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো.জিয়াউর রহমান (ভিপি জিয়া), উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার সবুজ, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা টিনু মৃধা, ডাবলুগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম আকন প্রমুখ।
এসময় হাজীপুর বাজার থেকে আক্কেলপুর প্রাইমারি স্কুল ও মাদ্রাসা হয়ে গাজীর খেয়াঘাট পযর্ন্ত, হাজীপুর বাজার থেকে শহীদ আলাউদ্দিন এর কবর পর্যন্ত পাকা রাস্তা নির্মান ও শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এমপিকে গণ সংবর্ধনা দেয়া হয়।
এমপি মহিবুবর রহমান মহিব তার বক্তব্যে বলেন, আমি আগামী দিন গুলোতে নীলগঞ্জ ইউনিয়নের সকল দাবি পূরেনর জন্য শতভাগ চেষ্টা করবো। তিনি আরো বলেন, করোনার কারনে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!