কলাপাড়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীর সন্ধান দাবি করে শিক্ষার্থীদের মানববন্ধন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীর সন্ধান দাবি করে শিক্ষার্থীদের মানববন্ধন

কলাপাড়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীর সন্ধান দাবি করে শিক্ষার্থীদের মানববন্ধন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
কলাপাড়ায় অপহৃত এসএসসি পরিক্ষার্থী মোসা. এ্যানি আক্তারের সন্ধানর দাবি করে মানববন্ধন করেছে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন সমাবেশে অপহৃত শিক্ষার্থীর সন্ধান দাবি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও স্থানীয় আহসান দুয়ারী।
এরআগে অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বাদী হয়ে ২৪ জানুয়ারি কলাপাড়া থানায় ৮ জনের নামে একটি অপহরণ মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক শওকত জাহান জানান, ইতোমধ্যে মামলার এজাহার ভুক্ত আসামী কবির মুন্সী (৩৫) ও আব্বাস মীরা (৩০) কে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। দুই আসামী গ্রেফতারের পর এজাহারভুক্ত অপর আসামীদের গ্রেফতার সহ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!