রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোয়াজ্জেম হোসেনঃ কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের-২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো.আশ্রাফ আলী হাওলাদার, কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন এবং সহ-সভাপতি আবদুর রশিদ মৃধা।




এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার। এরপর মানপত্র পাঠ, মাল্যদান, মাল্যদানের গান সহ বিদায়ী সঙ্গীত পরিবেশন করায় অনুষ্ঠান কক্ষ আবেগময় হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের উপহার প্রদান করা হয়।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের বক্তব্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.নেছার উদ্দিন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!