শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি: কলাপাড়ার কলেজ ছাত্র ইমন কারাগারে

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি: কলাপাড়ার কলেজ ছাত্র ইমন কারাগারে

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ফেসবুকে পোষ্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারকৃত ইমন (১৯) এর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের নিজ বাড়ীর সামনে থেকে পুলিশ ওই কলেজ ছাত্রকে গ্রেফতার করে। অভিযুক্ত ইমন সরকারি মোজাহারউদ্দীন বিশ্বাস কলেজের উচ্চ মাধ্যমিক (কলা অনুষদ) ২য় বর্ষের ছাত্র ও টিয়াখালী ইউনিয়নের বাদুরতলি গ্রামের মো: মাহবুবুর রহমান এর ছেলে।

কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, কলেজ ছাত্র ইমন তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে তার ফ্রেন্ড গ্রুপে পোষ্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!