গলাচিপায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময় বৃষ্টি হওয়ায় কৃষকের স্বপ্ন ভঙ্গ | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
গলাচিপায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময় বৃষ্টি হওয়ায় কৃষকের স্বপ্ন ভঙ্গ

গলাচিপায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময় বৃষ্টি হওয়ায় কৃষকের স্বপ্ন ভঙ্গ

সঞ্জিব দাস, গলাচিপাঃ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও জোয়ারের প্রভাবে ডুবে গেছে গলাচিপার বিভিন্ন ফসলের ক্ষেত। এতে কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস আমন ধানের ক্ষতি না দেখালেও কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট কৃষক ও উপজেলা কৃষি অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় আবাদ যোগ্য মোট জমি ৪২ হাজার ৯৪৬ হেক্টর। এর মধ্যে ৪২ হাজার হেক্টর জমিতেই আমন চাষ হয়েছে। এসব জমিতে প্রতি হেক্টরে উচ্চ ফলনশীল ধান পাঁচ টন এবং স্থানীয় জাতের প্রতি হেক্টরে ৩ থেকে সাড়ে ৩ টন ধান উৎপাদন হয়। জাওয়াদের প্রভাবে যে সকল ধান ক্ষেতের ক্ষতি আশঙ্কা করা হয়েছে প্রকৃত পক্ষে উল্লেখযোগ্য ক্ষতি হবে না বলে তারা মনে করেন। উপজেলা কৃষি অফিস ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুই দিনের প্রাথমিকভাবে খেসারী ডালের চাষ দেখিয়েছেন ৫৫০ হেক্টর এতে ক্ষতি হয়েছে বা পানিতে ডুবে গেছে ১১০ হেক্টর। ফেল ডাল চাষ করা হয়েছে ৪৫০ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে ৯০ হেক্টর জমির। শীতকালীন সব্জি চাষ হয়েছে ৩২০ হেক্টর ক্ষতি ৮০ হেক্টর। সরিষা, ধনিয়া, ভুট্টা, গম আলুর চাষ হয়েছে ১২০ হেক্টর জমির এতে ক্ষতি হয়েছে ৩৩ হেক্টর জমির।

অপরদিকে এখন পর্যন্ত বেড়ি বাঁধের বাইরে তরমুজের চাষ হয়েছে ১২৫ হেক্টর এর মধ্যে ক্ষতি হয়েছে ২৫ হেক্টর জমির। এদিকে উপজেলা কৃষি অফিস রোপা আমনের চাষ দেখিয়েছেন ২৭ হাজার ৩০০ হেক্টর জমির। এতে কোন ক্ষতির পরিমাণ দেখানো হয়নি। সদর ইউনিয়নের কৃষক হাবিব মাঝি বলেন, আমি ৬০ শতাংশ জমিতে আমন ধান চাষ করছি। ৩০ শতাংশ জমির ধান কাটতে পারছি। দুই এক দিনের মধ্যে বাকি জমির ধান কাটতে চাইছিলাম। বইন্যার প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে আমার ধান ক্ষ্যাত ডুইব্বা আছে। পানি সরানোর চেষ্টা করছি কিন্তু নদীতে পানি বেশি থাকায় ক্ষ্যাতের পানি সরছে না। এহন যে পাকা ধান ক্ষ্যাতে আছে হেইয়া অর্ধেক ঝইররা যাইবে।

গলাচিপা উপশহরের তরমুজ চাষী মাইনুদ্দিন মাতব্বর বলেন, গলাচিপা উপশহরে আমি ২০ একর জমিতে তরমুজ চাষ করি। কিন্তু শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পায়। শনিবারের বৃষ্টি আর জোয়ারের পানিতে আমার তরমুজ ক্ষ্যাতে পানি ঢুকে যায়। এহন নতুন করে আবার সব শুরু করা লাগবে।

উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ’র খবর পেয়েই কৃষকদের কাছে আমরা বার্তা পাঠিয়েছি। যাদের ধান ৮০ ভাগ পেকে গেছে সেগুলো দ্রুত কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছিল। যা ক্ষতি হয়েছে আশা করি সব অনুকূলে থাকলে সামনের দিকে কৃষকরা তা পুষিয়ে উঠতে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!