গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন

গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শাহীন কাজী এই মর্মে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৮ এপ্রিল) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় সন্ধ্যা ৭টায় তিনি এ সম্মেলন করেন।

সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ১০ বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছি। করোনাকালীন সময় নিজের জীবন বাজি রেখে সদস্য এবং গ্রাহকদের বাড়িতে বাড়িতে খবর নিয়েছি। অনেকের বাড়িতে খাবার পৌছে দিয়েছি। অনেক সদস্যের বাড়িতে ঔষধ পৌছে দিয়েছি। আমার প্রতিষ্ঠানে বেকার যুবক যুবতীসহ প্রায় ৭০ জন কর্মকর্তা-কর্মচারী সুনামের সহিত কাজ করে আসছেন। এই উপজেলায় ৪টি শাখায় সর্বমোট ৮ শত সদস্য রয়েছে। তাদের ভিতর আমি অধিক সংখ্যক সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ঋণ প্রদান করেছি। সদস্যগণ আমার প্রতিষ্ঠানের কাছে প্রায় ২৬ লক্ষ টাকা সঞ্চয় রেখেছে। কতিপয় স্বার্থন্বেসী মহল আমার প্রতিষ্ঠানকে ধ্বংস করার লক্ষ্যে সদস্যদেরকে ভুল বুঝিয়ে ঋণের কিস্তির টাকা বন্ধ করে দিয়ে ঝামেলা করে। যার কারণে দীর্ঘ ৭ মাস প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। এমতাবস্থায় সকল সদস্যগণের স্বর্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালু করতে পারি তার জন্য সম্মানিত সকল সদস্যগণের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি। বিনীত নিবেদক, নির্বাহী পরিচালক, ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থা মো. শাহীন কাজী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!