কলাপাড়ায় ট্রলার সহ ১৬ ভারতীয় জেলে আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ট্রলার সহ ১৬ ভারতীয় জেলে আটক

কলাপাড়ায় ট্রলার সহ ১৬ ভারতীয় জেলে আটক

চঞ্চল সাহা, আপন নিউজ অফিস।।কলাপাড়ায় রামনাবাদ চ্যানেলের শেরে বাংলা নৌঘাটি থেকে অন্ততঃ ৯৫০ মিটার পূর্ব দিকে সাগর থেকে অবৈধ প্রবেশকারী ১৬ জন ভারতীয় জেলে সহ ’ত্রিপুরা সুন্দরী ’নামের একটি ট্রলার আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা। মঙ্গলবার রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী শেওে বাংলা নৌঘাটিতে তাদের নিয়ে আসা হয়।

এ ব্যাপারে মংলা থানার গোমতী বিএনএস চীফ ইএ মো.রিয়াজ হোসেন বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত জেলেরা হলো হরলাল দাস, বিটিশ দাস,পংকজ দাস, রাজা দাস, স্বপন দাস, জগবন্ধু দাস, আপন দাস, হৃদয় দাস, দিপক দাস, সুনিল দাস, জয়হরি দাস, সত্যলাল দাস, রঞ্জিত দাস, গাপাল দাস, হরিদাস ও সমির দাস।

এদের বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চরথানা কল্যানী এলাকায়।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, কলাপাড়া থানায় এখনো পর্যন্ত জেলেদের সোর্পদ করেনি। তবে ভারতীয় ১৬ জেলে আটকের কথা শুনেছি বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!