অবশেষে কুয়াকাটায় পাবলিক টয়লেট অপসারণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
অবশেষে কুয়াকাটায় পাবলিক টয়লেট অপসারণ

অবশেষে কুয়াকাটায় পাবলিক টয়লেট অপসারণ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। অবশেষে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ওয়াটার লেভেল ঘেঁষা পাবলিক টয়লেটটি ভেঙ্গে ফেলা হচ্ছে। ফলে পর্যটক-দর্শনার্থীরা স্বস্তিবোধ করছেন। কারণ এটির ট্যাংকসহ টয়লেটের স্থাপনা সাগরের জোয়ারে ঢেউয়ের ঝাপটায় ময়লা পানি সাগরের পানিতে মিশতো। ফলে জিরো পয়েন্টে প্রতিদিন গোসলে নামা পর্যটকরা বিব্রতকর অবস্থার শিকার হতো।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পরিচ্ছন্ন সৈকতে পর্যটকরা যেন স্বস্তিতে উপভোগ্য সময় কাটাতে পারেন এ জন্য এমন জনমূখি উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার সকাল থেকে এটি ভাঙ্গার কাজ শুরু হয়েছে। কুয়াকাটার সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, এক যুগেরও বেশি সময় আগে জনস্বার্থে এই পাবলিক টয়লেটটি করা হয়েছিল। তখন সাগরের ওয়াটার লেভেল অনেক দুরে ছিল। এখন নতুন করে সাগর থেকে নির্দিষ্ট দূরত্বে একাধিক পাবলিক টয়লেট পৌরসভার উদ্যোগে করা হয়েছে।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, পর্যটকদের স্বার্থে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টির জন্য পাবলিক টয়লেটটি অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এটি অপসারন করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। পাবলিক টয়লেটটি অপসারণে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে আরও স্বস্তিদায়ক পরিবেশ ফিরবে বলে মনে করছেন সচেতন মানুষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!