কলাপাড়ায় দিনমজুরদের বাজার; কাঙ্খিত কাজ না পেয়ে দিনমজুররা হতাশ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় দিনমজুরদের বাজার; কাঙ্খিত কাজ না পেয়ে দিনমজুররা হতাশ

কলাপাড়ায় দিনমজুরদের বাজার; কাঙ্খিত কাজ না পেয়ে দিনমজুররা হতাশ

মো: নূরুল আমিন।। কলাপাড়ায় প্রতিদিন বসছে দিনমজুরের বাজার। পৌরসভার ৪নং ওয়ার্ড এতিমখানায় সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত বসে এ বাজার। বিভিন্ন ধরনের কাজের জন্য দিনমজুর পাওয়া যায় এ বাজারে। তবে ভালো নেই দিন মজুররা। মেলে না কাঙ্খিত কাজ। পাওয়া যায়না মজুরীও। উপরন্তু রয়েছে দালালদের দৌরাত্ম। শ্রমিকদের পকেট থেকে রেখে দেয় ৫০/১০০ টাকা হারে।

বাজারের একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায় প্রায় এক দশক স্থায়ী এ বাজার প্রতিনির জন্য চাঙ্গা থাকতো। বর্তমানে এলাকায় কৃষি কাজ প্রায় শেষ পর্যায়। কিছু শ্রমিক সাগরে-নদীতে মাছ ধরে জীবন-জিবিকা চালানোর চেষ্টা করছে। বাকিরা রয়েছে সম্পূর্ণ বেকার। এরাই সারা দিন বেকার বসে থাকছে এতিমখানার শ্রম বাজারে। প্রথম প্রথম এখানে কম শ্রমিক থাকলেও এখন অনেক শ্রমিক আসে।

নীলগঞ্জ ইউনিয়ন থেকে আসা দিনমজুর মো: সুমন সিকদার জানান, আমরা কাজের ধরন বুঝে ছয়শত থেকে সাতশত টাকা নিয়ে থাকি।

মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ থেকে আসা মো: নজরুল ইসলাম জানান, এখানে দিনমজুর পাওয়া যায় তা অনেকে জানেনা। দিনমজুর মালেক, মোতালেব, নাসির সহ অনেকে জানায়, কাজের জন্য অনেকে (দালাল) আমাদের ঠিক করে নিয়ে যায়। কিন্তু কাজ শেষে মূল মালিকের কাজ থেকে তারা পুরো টাকাটা নিয়ে আমাদের মাথাপিছু পঞ্চাশ কখনো একশত টাকা করে কেটে রেখে দেয়। তারা আরও জানায়, যাদের কাজের প্রয়োজন তারা যদি নিজে এসে ঠিক করে তাহলে আমরা ন্যয্যমূল্য পেতাম। শ্রমিকরা জানায়, এখানে ঝাড়া-মোচাসহ সকল কাজের শ্রমিক পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে শ্রম বাজারের একাধিক দালাল বলেন, আমরা মলিকদের কাছ থেকে কাজ নিয়ে শ্রমিক দিয়ে কাজ করিয়ে নেই। এখানে আমাদের কোনো লাভ না হলে আমরা এ কাজ করবো কেন। এখানে আমরা শ্রমিকদের কাছ থেকে সামান্য কিছু টাকা রেখে দেই।

কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো: খালিদ খান জানান, আমার কাউন্সিলর অফিসের সামনে এরা বসেন। প্রতিদিন সকালে তারা এখানে এসে বসে, এখানে ঝড়-বৃষ্টির সময় বসার ও ছাউনির ব্যবস্থা আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!