কলাপাড়ায় জানালার গ্রিল ভেঙ্গে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট; আহত-১ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় জানালার গ্রিল ভেঙ্গে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট; আহত-১

কলাপাড়ায় জানালার গ্রিল ভেঙ্গে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট; আহত-১

মুহাম্মদ আল ইমরান।‌‌। কলাপাড়ায় মুখোশ পরে ঘরের জানালার গ্রিল ভেঙ্গে চুরি ঘটনা ঘটেছে। চোরের সময় বাড়ির মালিক কে রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

বুধবার রাত ৩ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাচনাপাড়া গ্রামের নাসির হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় একদল চোর।

এসময় নাসির হাওলাদার বাধা দিতে আসলে তার মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এরপর তাকে বেধে তার স্ত্রীর উপর হামলা করে তিন সদস্যের চোরে দল। স্বর্ণালংকার জন্য নির্যাতন করা হলে তিনি তাদের হাতে স্বর্ণালংকার তুলে দেন।

উল্লেখ্য, নাসির হাওলাদার ইলিশের বোটে কাজ করেন এবং মাছ বিক্রির টাকা নিয়ে বাসায় আসলে রাতে তার উপর এ অতর্কিত হামলা হয়। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

নাসির হাওলাদারের স্ত্রী জাকিনুর বেগম জানান, ডাকাতদের সবার মুখ বাধা ছিলো, তাদের বয়স আনুমানিক ৩০-৪০ বছর হবে।

এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!