কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী আক্কাস’র দাফন সম্পন্ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী আক্কাস’র দাফন সম্পন্ন

কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী আক্কাস’র দাফন সম্পন্ন

আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী আক্কাস উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টা ৩০ মি: সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।

মরহুম গাজী আক্কাস উদ্দিনের প্রথম নামাজের জানাজা মঙ্গলবার উপজেলার টিয়াখালী ইউনিয়নে তার নিজ বাড়িতে সকাল ৮ টায় ও দ্বিতীয় জানাজা কলাপাড়া কেন্দ্রীয় বড় মসজিদ মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পৌর শহরের এতিমখানা গোরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় বিএনপি, আওয়ামীলীগ, জাতীয়পাটি, সাংবাদিক সহ বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ কয়েক হাজার সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ূন সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি’র সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক নান্নু মুন্সী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!