কলাপাড়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার

কলাপাড়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার

আপন নিউজ অফিস।। ডিজাইন মতো ফিলিং বক্স না কেটে ঠিকাদার নিজের মতো করে বক্স কেটে রাস্তার ফরমেশন লেভেল নিচু করা হয়েছে। ফলে এখনই রাস্তায় পানি জমে থাকে। সিডিউল বহির্ভূত নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। যা চুলার লাল মাটির মতো রোলারের নিচে পড়ে পাউডার হয়ে গেছে। এ নিয়ে এলাকার মানুষের অন্তহীন অভিযোগ।

উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া জিসিসি সড়কের নির্মাণ কাজে এমন অনিয়ম চলছে। আইআরআইডিপি-৩ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কলাপাড়ার অধীনে এ সড়কটির নির্মাণ কাজ চলছে। ৭৫০ মিটার দীর্ঘ এই সড়কের কার্যাদেশ দেয়া হয়েছে এ বছরের ৮ ফেব্রুয়ারি। কাজটি ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদার সময় বাড়ানোর আবেদন করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কে রোলার দেয়ার পর নিম্নমানের ইট পাউডার হয়ে গেছে। স্থানীয় লোকজন জানান, পচা ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। আর বেশি দেবে গিয়ে এখনই পানি জমেছে।

উপজেলা প্রকৌশলী মোঃ মহর আলী জানান, এসব অনিয়মের কারণে ঠিকাদারকে তিন দফা চিঠি দেয়া হয়েছে। স্থানীয় মানুষ এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!