কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া কমান্ডের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঢাকার ধানমন্ডির ৩২ নং বাড়িতে তার সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। বীর মুক্তিযোদ্ধা মু: সাহাবুদ্দিন এর স লনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংদদ সদস্য অধ্যক্ষ আলহাজ মহিব্বুর রহমান মহিব।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, প্রবীন আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান শিকদার সানু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসীম প্রমূখ। সবশেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদেও পেশ ইমাম মাও: সাইদুর রহমান।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শোক দিবসে কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বেলা এগারোটার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামসুল আলম, জীবন কুমার মন্ডল, অশোক মুখার্জী, মো.শরিফুল হক শাহীন, গোফরান বিশ্বাস পলাশ, জসীম পারভেজ ও মিলন কর্মকার রাজু।

কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, কবিতা পাঠ, রচনা ও চিত্রঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শণী, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!