কুয়াকাটায় গভীর রাতে দুর্বৃত্তদের হানা, স্বর্ণালংকার লুট – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
কুয়াকাটায় গভীর রাতে দুর্বৃত্তদের হানা, স্বর্ণালংকার লুট

কুয়াকাটায় গভীর রাতে দুর্বৃত্তদের হানা, স্বর্ণালংকার লুট

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কুয়াকাটার মম্বিপাড়া গ্রামে শুক্রবার গভীর রাতে মনিন্দ্রনাথ গয়ালী (মাইজ্জা) এর বাড়িতে সুরঙ্গ খুড়েঁ ৪ মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ডুকে ঘুমন্ত মনিন্দ্রনাথ গয়ালী, তার ছেলে মৃনাল গয়ালীকে হাত পা বেধে মারধর করে কানের দুলসহ দুই ভরি স্বর্ণ ও নগত টাকা নিয়ে গেছে। এসময় দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হয় মনিন্দ্র নাথ ও তার ছেলে মৃনাল গয়ালী। আহতদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মহিপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মনিন্দ্রনাথ গয়ালির ভাতিজা সুখদেব গয়ালি জানান, দুইটার দিকে ঘরে সুরঙ্গ করে ঘরের ভিতরে ৪ জন দুর্বৃত্ত প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় হাতমুখ বেধেঁ মনীন্দ্রনাথ গয়ালী ও তার ছেলে মৃনাল গয়ালীকে ধাতব কোন বস্তু দিয়ে গুরুতর জখম ও মারধর করে। দূর্বৃত্তরা পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে স্বর্ণের চেইন, আংটি,কানের দুলসহ প্রায় দুই ভরি স্বর্ণ ও নগদ ৫৫০০ টাকা নিয়ে যায়।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এটি একটি চুরির ঘটনা।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় পরিবারের পক্ষ্য থেকে অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!