কলাপাড়ায় ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে এবার দুদকের মামলা দায়ের | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে এবার দুদকের মামলা দায়ের

কলাপাড়ায় ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে এবার দুদকের মামলা দায়ের

আপন নিউজ অফিস।। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে এবার বাদী হয়ে মামলা দায়ের করেছে দুদক। দুদক,পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাভেদ হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় কারাগারে অন্তরীন থাকা সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আসামিদের নামে ১৬ ই আগস্ট বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদক, পটুয়াখালী উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক, পটুয়াখালী উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর এ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইউএনও’র বাদী হয়ে দায়েরকৃত পূর্বের মামলাটি ফাইনাল রিপোর্টে নথিজাত করা হয়েছে।

এর আগে কলাপাড়া থানা পুলিশ ভূমি অফিস সার্ভেয়ার মো: হুমায়ুন কবিরকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে। এছাড়া সংগঠিত অপরাধের বিষয়টি দুদক আইনের তফসিলভুক্ত হওয়ায় পরবর্তীতে দুদক, পটুয়াখালী উপ-পরিচালকের কার্যালয়কে লিখিত ভাবে অবগত করা হয়।

এদিকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, এর কাছে তদন্ত সম্পর্কিত বিষয় জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

দুদক, পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো: মামুনুর রশিদ চৌধুরী বলেন, ‘৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে দুদক বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য দুদক প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। ‘

দুদক উপ-পরিচালক আরও বলেন, ‘ভুয়া বন্দোবস্ত বাতিল করলেই তো সব শেষ হয়ে যায় না, অপরাধ তো সংঘটিত হয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততার তথ্য, প্রমাণ পাওয়া যাবে তারা সকলেই আসামির তালিকায় অন্তর্ভুক্ত হবেন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!