কুয়াকাটায় সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ সেই পর্যটকের মরদেহ উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কুয়াকাটায় সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ সেই পর্যটকের মরদেহ উদ্ধার

কুয়াকাটায় সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ সেই পর্যটকের মরদেহ উদ্ধার

আপন নিউজ অফিস।। কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সবুজের (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে পশ্চিমে ব্লকপয়েন্ট সংলগ্ন সাগরে সবুজের লাশ পাওয়া যায়।

জানা যায়, মঙ্গলবার সকালে জেলে মোশাররফের জালে ওই পর্যটকের মৃতদেহটি আটকে যায়। পরে জেলে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পশ্চিমে ব্লক পয়েন্ট সংলগ্ন সাগর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

সোমবার বগুড়ার শাহজাহানপুর থেকে ৫৫ জনের একটি দল কুয়াকাটা ভ্রমণে আসে। ওইদিন দুপুরে সাগরে জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন সবুজ। এসময় চারজনকে প্রবল স্রোতে ভাসিয়ে নেয়। তিনজনকে ওয়াটার বাইকের চালকরা উদ্ধার করেতে পারলেও সবুজ নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসসহ ডুবুরির দল চেষ্টা করেও সবুজের খোঁজ পায়নি।

এর আগে রোববার দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়। এরপর তিন ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!