কুয়াকাটায় ডাকাতদের গুলিতে পুলিশসহ আহত-৪ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কুয়াকাটায় ডাকাতদের গুলিতে পুলিশসহ আহত-৪

কুয়াকাটায় ডাকাতদের গুলিতে পুলিশসহ আহত-৪

আপন নিউজ অফিস।। কুয়াকাটায় ডাকাতদের গুলিতে দুই পুলিশসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দল।

সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাত দল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদার’র বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় ইব্রাহীম নামের এক যুবক বিষয়টি টের পেয়ে মহিপুর থানা পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মহিপুর থানার এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে এক মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া করলে ডাকাতের দলটি পালিয়ে যায়।

অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদার বলেন, ডাকাতির প্রস্তুতি নেয়। এমন সময় প্রতিবেশী যুবক ইব্রাহীম টের পেয়ে তাৎক্ষণিক ফোন দিয়ে স্থানীয়দের জড়ো করে এবং টহল পুলিশকে জানায়। পুলিশ ও লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পলিয়ে যাওয়ার সময় গুলি করে। এতে দুই পুলিশসহ চারজন আহত হয়। পুলিশের হাতে অস্ত্র থাকলে ডাকাতদের ধরা সম্ভব হতো বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!