কলাপাড়ায় পঞ্চম শ্রেনীর ছাত্রী অপহরন: তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় পঞ্চম শ্রেনীর ছাত্রী অপহরন: তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলাপাড়ায় পঞ্চম শ্রেনীর ছাত্রী অপহরন: তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। অপ্রাপ্ত বয়সের পঞ্চম শ্রেনীর ছাত্রী (৯) অপহরন অভিযোগে কলাপাড়া থানায় তিনজনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর মা মোসাঃ নিলুফা বেগম।

অভিযোগে জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ৫নং ওয়ার্ডে ভিক্ষা বৃত্তি করে জীবীকা নির্বাহ কারী মো. কালাম মোল্লার মেয়ে (!) লোন্দা হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী (৯) গত ১৪ সেপ্টেম্বর সন্ধার দিকে প্রাইভেট পড়তে যাবার সময় অটোরিকশা যোগে জোরপূর্বক একই এলাকার শানু খাঁনর পুত্র মো.শুভ খান অপহরন করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও মেয়ের সন্ধান না পেয়ে শুক্রবার রাতে ওই ছাত্রীর মা কলাপাড়া থানায় অপহরনকারী শুভ খান, শানু খান(৫৩), মোসাঃ সুরাতননেছা (৪৪) আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে কেউ বলছে অপহরন আবার কেউ বলছে টিনএজ প্রেম ভালোবাসা।
ধানখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.রাসেল মৃধা জানান, গত তিনদিন ধরে কালামের মেয়ে নিখোজ রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!