কলাপাড়ায় শেরে বাংলা নৌঘাঁটির নিরাপত্তা কর্মীর আকস্মিক মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কলাপাড়ায় শেরে বাংলা নৌঘাঁটির নিরাপত্তা কর্মীর আকস্মিক মৃত্যু

কলাপাড়ায় শেরে বাংলা নৌঘাঁটির নিরাপত্তা কর্মীর আকস্মিক মৃত্যু

চঞ্চল সাহা: কলাপাড়ায় শেরে বাংলা নৌঘাঁটির সিকিউরিটি গার্ড মো.মাহবুবুর রহমানের (৩৭) আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার বাড়ী সিলেটের হবিগঞ্জ উপজেলার কুড়াগাও গ্রামে। সে ওই গ্রামের মুকিদুর রহমানের ছেলে। শেরে বাংলা নৌঘাঁটি উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া গ্রামে অবস্থিত।

শেরে বাংলা নৌঘাটির অফিস সহকারী মো.জাহিদ হাসান জানান, মহবুবুর রহমানের শ্বাসকষ্ট হচ্ছিল। অসুস্থ অবস্থায় তাকে তিনি সহ আরো দু’তিন জনে হাসপাতালে নিয়ে আসেন।

 

শেরে বাংলা নৌঘাটির প্রজেক্ট ম্যানেজার সুদীপ্ত বিশ্বাস জানান, তিনি ষ্ট্রোকজনিত কারনে মারা গেছেন।

 

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতআরা বলেন’ সকালে ইমাজের্ন্সীতে কর্তব্যরত থাকা অবস্থায় মাহবুবুর রহমানের লাশ মৃত অবস্থায় নিয়ে আসা হয়। লাশ দেখেছি, তবে কোন মন্তব্য করতে চাই না বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া হাসপাতালে আর,এমও ড. জে এইচ খান লেলীন জানান, লাশ দেখেছি, তবে বিষয়টি সন্দেহ জনক মনে হয় বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!