কলাপাড়ায় ডিজেল পাচারকারী দলের তিন সদস্য সহ ট্রলার আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ডিজেল পাচারকারী দলের তিন সদস্য সহ ট্রলার আটক

কলাপাড়ায় ডিজেল পাচারকারী দলের তিন সদস্য সহ ট্রলার আটক

আপন নিউজ অফিস: কলাপাড়ায় আন্ধারমানিক নদী পথে পাচারকালে তিন হাজার ৯০০ চোরাই ডিজেল এবং পাচারকারী দলের তিন সদস্য সহ একটি ট্রলার আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা।

আটককৃতরা হলেন পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসান। শুক্রবার ভোর রাত ৫ টার দিকে আন্ধারমানিক নদীর টিয়াখালী মোল্লাকান্দা মোহনা থেকে কোষ্টগার্ড সদস্যরা তাদের আটক করেন।
পায়রা বন্দর কোষ্টগার্ড সিকিউরিটি ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নদীতে অভিযান চালিয়ে একটি ষ্টিলবডি একটি ট্রলার ও ২০টি কন্টেইনারে রাখা ৩৯০০ লিটার ডিজেলসহ ওই তিনজনকে আটক করেন। দীর্ঘদিন ধরে সমুদ্র পথে এসব ডিজেল পাচার হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে আটক পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসানকে কলাপাড়া থানায় প্রেরণ করা হয়েছে। জব্দ করা ট্রলার ও ডিজেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে কোষ্টগার্ড কর্মকর্তা জানান। আটকৃতরা কলাপাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!