কলাপাড়ায় জমিজমা বিরোধ; পুকুরে বিষ দিয়ে মাছ নিধন: দিনমজুরি কে পিটিয়ে জখম | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় জমিজমা বিরোধ; পুকুরে বিষ দিয়ে মাছ নিধন: দিনমজুরি কে পিটিয়ে জখম

কলাপাড়ায় জমিজমা বিরোধ; পুকুরে বিষ দিয়ে মাছ নিধন: দিনমজুরি কে পিটিয়ে জখম

আপন নিউজ অফিস: কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে দিনমজুরি মোঃ আনিসুর রহমান (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার দুই দিন পর বাড়ির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সোমবার (৩ অক্টোবর) আহতর স্ত্রী মোসাঃ হোসনেয়ারা বেগম (৪৫) বাদী হয়ে কলাপাড়া থানায় মোঃ হালিম হাওলাদার (৪৫), মোঃ লিমন হাওলাদার (২২) ও মোঃ জিসান হাওলাদার (৩০) কে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মোসাঃ হোসনেয়ারা বেগম বলেন, আসামিদের সাথে আমাদের পূর্ব থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আমাদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে, উক্ত বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ ব্যবস্থা করলেও বিবাদীরা তাহা অমান্য করে আসছে, এ বিরোধের জের ধরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নিজ বাড়ির উত্তর পাশের পুকুরের সামনে আমার স্বামী মোঃ আনিসুল রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এ সময় আমার স্বামী প্রতিবাদ করলে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম করে, আমার স্বামীর ডাক-চিৎকার করলে আমি সহ স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা আমাদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি।

তিনি আরো বলেন, ঘটনা দুইদিন পর রোববার (২ অক্টোবর) রাত আনুমানিক বারোটার হইতে সকাল আটটার মধ্যে যেকোনো সময় আসামিরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারে, এতে এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আমি বিচার চাই।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!