ধানখালী আশ্রাফ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাসিব গাজী | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
ধানখালী আশ্রাফ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাসিব গাজী

ধানখালী আশ্রাফ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাসিব গাজী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: কলাপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ধানখালী এস.এইচ এন্ড আশ্রাফ একাডেমি’র ম্যানেজিং কমিটির নির্বাচনে গাজী মো. হাসিবুল ইসলামকে সভাপতি করে এগারো সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার পল্লী স য় ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার হাওলাদার আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। তিনি বলেন, প্রতিদ্বন্দী কোন প্রার্থী না থাকায় গাজী মো. হাসিবুল ইসলামকে সভাপতি করে এগারো সদস্যের পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন তালুকদার, অভিভাব সদস্য আ. রহিম খাঁন, মুহা: মিজানুর রহমান, মো. আ: সালাম হাওলাদার, মো. শাহীন মোল্লা, সংরক্ষিত অভিভাবক সারমিন আক্তার, সাধারন শিক্ষক প্রতিনিধি মো. হুমায়ুন কবির, মো. ফেরদাউস মিয়া, মহিলা শিক্ষক প্রতিনিধি মোসা. আসমা বেগম প্রমুখ। এছাড়াও পরবর্তী সময়ে আরেকজন সদস্যকে কো-অপ্ট করে নেয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজ ছাত্র সংসদ’র সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া, গাজী সালাউদ্দিন (নুরু গাজী), গাজী মশিউর রহমান, এস. এম নেয়ামুল হক, গাজী রাইসুল ইসলাম রাজীব, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও গন মাধ্যম কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!