কলাপাড়ায় দল ও এমপির নামে অপপ্রচারের অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় দল ও এমপির নামে অপপ্রচারের অভিযোগ

কলাপাড়ায় দল ও এমপির নামে অপপ্রচারের অভিযোগ

আপন নিউজ অফিস: দল এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব কে নিয়ে অপপ্রচারের অভিযোগ এনে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল দশটায় সংবাদ সম্মেলন করেছেন।

কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বর্তমান সরকার এবং সরকারের জনপ্রিয় ক্লীন ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত বিএনপির একটি চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে সাগর ইজারা এবং দখলের সংবাদ পরিবেশন করা হচ্ছে। স্থানীয় এমপি, আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জরুল আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা জামায়াত বিএনপির দোসরদের ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ওই মহলটি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!