গলাচিপায় আ’লীগের মাল্টিপারপাস বহুতল অফিস ভবন নির্মান কাজের উদ্বোধন | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় আ’লীগের মাল্টিপারপাস বহুতল অফিস ভবন নির্মান কাজের উদ্বোধন

গলাচিপায় আ’লীগের মাল্টিপারপাস বহুতল অফিস ভবন নির্মান কাজের উদ্বোধন

আপন নিউজ, অফিসঃ

গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের মাল্টি পারপাস বহুতল অফিস ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বহুতল অফিস ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আওয়ামীলীগ’র  প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর মুক্তমঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, সাবেক সংসদ সদস্য নিলুফার জাফর উল্লাহ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো,  সহসভাপতি হাজী মু. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, পৌর মেয়র আহসান উল হক তুহিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সগংগঠনের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ’এখানে রাজনীতি চর্চার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে। জ্ঞান চর্চা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠবে এবং তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব গড়ে ওঠবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!