গলাচিপায় চেকের মামলায় এক শিক্ষকের ৬ মাসের সাজা ও সমুদয় অর্থ ফেরত | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
গলাচিপায় চেকের মামলায় এক শিক্ষকের ৬ মাসের সাজা ও সমুদয় অর্থ ফেরত

গলাচিপায় চেকের মামলায় এক শিক্ষকের ৬ মাসের সাজা ও সমুদয় অর্থ ফেরত

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় চেকের মামলায় এক শিক্ষকের ৬ মাসের সাজা ও সমুদয় অর্থ ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) চেকের মামলায় সহকারী শিক্ষক তপন চন্দ্র রায় আসামীর অনুপস্থিতিতে সমুদয় অর্থ ও ৬ মাসের সাজা দিয়েছে মোকাম পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত। যার মামলা নং ৬৭/১৯, তপন চন্দ্র রায় হচ্ছেন গলাচিপা ডাকুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

সূত্র জানায়, বেসরকারী শিক্ষক কর্মচারী বহুমূখি সমবায় সমিতির সদস্য হন তপন চন্দ্র রায়। তিনি নিয়ম অনুযায়ী আবেদন ও চেকের মাধ্যমে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ১ লক্ষ ৯০ হাজার ৩ শত টাকা লোন নেয়। সোনালী ব্যাংক গলাচিপা শাখা, চেক নং ৯১২৫১৯৮, হিসাব নং ২৫২। পরে নিয়ম অনুযায়ী সমিতির টাকা পরিশোধ না করলে সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেক দিয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সিদ্ধান্ত নেন। লোনকারী চেক দেন ২০১৭ সালের ৩ আগস্ট, ডিস অনার হয় ২০১৭ সালের ৮ আগস্ট, উকিল নোটিশ ২০১৭ সালের ২৭ আগস্ট।

মামলাটি গলাচিপা আদালতে চলার পর পরে পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত বিচারিক কাজের জন্য চলতে থাকে। বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজের বিচারক যুক্তি তর্কের পর আজ বৃহস্পতিবার আসামীর অনুপস্থিতিতে উপরোক্ত রায় প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!