শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মা/রধ/র, চিকিৎসকসহ ৩ জনের বি/রু/দ্ধে মা/ম/লা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান
কলাপাড়ায় বসতঃবাড়ী পুড়ে ছাই

কলাপাড়ায় বসতঃবাড়ী পুড়ে ছাই

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় অগ্নিকান্ডে মোহাম্মদ আলী নামে এক রাজমিস্ত্রির বসতঃবাড়ী পুড়ে ছাই হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । তবে ঘটনার সময় বাড়ীতে কেউ ছিল না বলে জানা গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়ীটি সম্পূর্ন রূপে পুড়ে যায় । এলাকাবাসী অন্ততঃ আধাঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রন আনে। তবে পাশে অপর বাড়ীটি ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় রক্ষা পায় ।

এ ব্যাপারে রাজমিস্ত্রি মোহাম্মদ আলীর ছেলে নূরমোহাম্মদ জানান, ঘটনার সময় তার বাড়ীতে কেউই ছিল না। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু বলতে পারছেন না। তবে তার তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!